|
সন্ত্রাসী হামলায় সাংবাদিক-শিক্ষক রেজা গুরুতর আহত ॥ শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : দৈনিক সবুজ সিলেটের সিনিয়র রিপোর্টার ও শাহজালাল সিটি কলেজের প্রভাষক অহী আলম রেজা সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১৮ মে শনিবার সন্ধ্যা পৌণে ৭টার দিকে মহানগরীর সোবহানীঘাটস্থ কাঁচাবাজারের সামনে ৪/৫ জন সন্ত্রাসী তার পিঠে, হাতে ও পায়ে কুপিয়ে তাকে ফেলে রেখে খোলা মাঠ দিয়ে শাহজালাল উপশহরের দিকে পালিয়ে যায়। পথচারীরা অহী আলম রেজাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ ইবনে সিনা হাসপাতালে প্রেরণ করেন। পরে আশংকাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে তার শরীরে অস্ত্রোপচার চলছিল।
পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করে সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি ব্যাডমিন্টনের ব্যাটের বেগ আলামত হিসেবে জব্দ করেছে।
এই হামলার প্রতিবাদে শাহজালাল সিটি কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেন্দিবাগ পয়েন্টে রাত সোয়া ১১টা থেকে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় একঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমানসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
একমাস আগে জুড়ীতে গড়ে তোলা মৎস্য অভয়াশ্রম প্রবল স্রোতে ভেসে গেছে
জালাল আহমদ, বড়লেখা (মৌলভীবাজার) : জুড়ী উপজেলার কণ্ঠিনালা নদীতে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে মাসখানেক আগে গড়ে তোলা মৎস্য অভয়াশ্রমটি প্রবল স্রোতের টানে ভেসে গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য অধিদফতরের উদ্যোগে এবছর এপ্রিল মাসে উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারের লামাবাজার এলাকায় কণ্ঠিনালা নদীর ১ দশমিক ৫ হেক্টর জায়গা জুড়ে এই অভয়াশ্রম গড়ে তোলা হয়।
বিলুপ্তপ্রায় মাছের বংশ রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে হাওর অঞ্চলে মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ কাজে ব্যয় হয় প্রায় ৫ লাখ টাকা। অভয়াশ্রমের জন্য নদীর এক পাশে নির্ধারিত এলাকায় বাঁশ ও ডালপালা পুঁতে বেড়া দেয়া হয়। কণ্ঠিনালা জুড়ী নদীর একটি শাখা, যা হাকালুকি হাওরে গিয়ে মিশেছে।
সরেজমিনে দেখা গেছে, কণ্ঠিনালা নদী দিয়ে প্রবল বেগে স্রোত বইছে। এতে ভেসে গেছে অভয়াশ্রমের বেড়াসহ বেশিরভাগ বাঁশ ও ডালপালা। আর কাছেই জাল টেনে কিছু লোক মাছ ধরছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
নবীগঞ্জে মোবাইল ফোনে কথা বলার জের ধরে স্বামীর হাতে নববধূ খুন
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : মোবাইল ফোনে পরিচিত এক পুরুষের সাথে কথা বলায় বিয়ের একমাসের মাথায় অঞ্জনা বেগম (২৫) নামে এক নববধুকে স্বামী গলাটিপে হত্যা করেছে।
নির্মম এ ঘটনাটি ঘটেছে ১৭ মে শুক্রবার গভীর রাতে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের জুহুরপুর গ্রামে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পাষন্ড স্বামী পালিয়ে গেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের বাগাউড়া গ্রামের সঞ্জব আলীর ছেলে আব্দুল কাদির রুহেল মাসখানেক আগে বিয়ে করে জুহুরপুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে অঞ্জনা বেগমকে। বিয়ের পর থেকে সে শশুর বাড়িতেই থাকতো।
অঞ্জনা বেগমের ভাইপো শাহিন মিয়া জানায়, রাতে ফুফুর মোবাইলে ফোনে কে বা কারা ফোন করে। এর কারণ জানতে চাওয়া নিয়ে তাদের দুজনের মধ্যে বাদানুবাদ হয়। এ সময় ফুফুর চিৎকার শোনা যায়। এরপর চুপচাপ। সকাল বেলা ঘরের দরজা খোলা এবং ফুফুর নিথরদেহ বিচানার উপর পড়ে থাকতে দেখা যায়।
শাহিন মিয়া রাতে পাশের কক্ষে শুয়েছিল। |
|
বিএনপি এখনো মেয়র প্রার্থী চূড়ান্ত করেনি ॥ গণমাধ্যমের খবর মনগড়া
সিলেট সিটি কর্পোরেশর নির্বাচনে মেয়র প্রার্থীর ব্যাপারে বিএনপি এখন পর্যন্ত চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি। বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সিলেট বিএনপির মেয়র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে মর্মে প্রকাশিত ও প্রচারিত সংবাদ মনগড়া ও ভিত্তিহীন। মহানগর বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওয়াছেহ চৌধুরী জুবের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের এরুপ সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আদৌ দলীয়ভাবে বিএনপি নির্বাচনে যাবে কিনা তা এখনো ষ্পষ্ট নয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দলীয়ভাবে বিএনপি যদি শেষ পর্যন্ত সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয় তাহলে কেন্দ্র মনোনয়ন প্রত্যাশীদের পাশাপাশি সিলেট বিএনপির দায়িত্বশীল নেতাকর্মীদের মতামতের আলোকে যে কাউকে পরোক্ষ সমর্থন দিতে পারে।
তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পত্র পত্রিকায় বা ইলেক্ট্রনিক মিডিয়ায় ভিত্তিহীন সংবাদ প্রচার ও প্রকাশ থেকে বিরত থাকার জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়। |
|
|
আপিল শুনানি শেষে মেয়র পদে নাছিম হোসেইনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মহানগর বিএনপির সহ সভাপতি নাছিম হোসেইনের মনোনয়নপত্র আপিল শুনানির পর বৈধ ঘোষণা করা হয়েছে।
নাছিম হোসেইন ১২ মে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেন; কিন্তু ১৫ মে মনোনয়নপত্র বাছাইকালে তার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যথাযত্র নয় বলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্রটি বাতিল করে দেন।
পরদিন বৃহস্পতিবার নাছিম হোসেইন সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন।
১৭ মে শুক্রবার নাছিম হোসেইনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। দুপুরে আপিল শুনানি শেষে বিভাগীয় কমিশনার এনএম জিয়াউল আলম মেয়রপ্রার্থী নাছিম হোসেইনের মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।
বিকেল পৌণে ৩টায় নাছিম হোসেইন মোবাইল ফোনে জানান, তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা সংক্রান্ত বিভাগীয় কমিশনারের সিদ্ধান্তটি লিখিতভাবে তার হাতে পৌঁছেছে। |
|
যারা কোরআন পোড়ায় মসজিদে হামলা চালায় এরশাদ তাদের পাশে নেই
ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মহম্মদ এরশাদ বলেছেন, তার দল সন্ত্রাসের রাজনীতি করে না। জাতীয় পার্টি মানুষ মারার পক্ষে নয়। যারা পবিত্র কোরআন শরীফ পোড়ায় এবং মসজিদে হামলা চালায় ও আগুন লাগায় তিনি তাদের পাশে নেই।
১৬ মে বৃহস্পতিবার পলাশবাড়ি উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক পথসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি আরো বলেন, জনগণ দুই নারীর ক্ষমতা দেখেছে। তারা আর ওই দুই নারীকে ক্ষমতায় দেখতে চায় না। মানুষ পরিবর্তন চায়। একমাত্র জাতীয় পার্টিই সেই পবিবর্তন ঘটাতে পারে।
জাপা চেয়ারম্যান বলেন, এবার একক নির্বাচন করবো। পলাশবাড়ি ও সাদুল্যাপুর নির্বাচনী এলাকার বর্তমান সংসদ সদস্য ড. টিআইএম ফজলে রাব্বী পরপর ছয়বার নির্বাচিত হয়েছেন। তার বয়স হয়েছে। এখন বিশ্রামের প্রয়োজন। জনগণ নতুন মুখ দেখতে চায়। তাই পলাশবাড়ির কৃতি সন্তান ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীকে এ আসন থেকে আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন দেবো।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
জকিগঞ্জে স্বেচ্ছাশ্রমে কুশিয়ারা নদীর বেড়িবাঁধ নির্মাণ করছেন এলাকাবাসী
জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে দ্রুত বাড়ছে কুশিয়ারা নদীর পানি। পানির এই বৃদ্ধি অব্যাহত থাকলে যে কোন সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ভয়াবহ বন্যার আশংকা বিরাজ করছে।
কুশিয়ারা নদীর ভাঙ্গনে আমলসিদ, ছবড়িয়া, বাখরশাল, মানিকপুর, গঙ্গাজল, ভক্তিপুর, ইছাপুর, সুপ্রাকান্দি, বড়চালিয়া ও উজিরপুরসহ অনেকস্থানে বেড়িবাঁধ নদীতে তলিয়ে যাওয়ায় আতংকিত ওইসব এলাকার লোকজন; কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিংবা স্থানীয় প্রশাসন থেকে এসব বেড়িবাঁধ নতুন করে নির্মাণ বা মেরামত করার কোন উদ্যোগ নেয়নি। তাই এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণ করছেন।
জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের ইউনিয়ন পরিষদ সদস্য সেমন আহমদের নেতৃত্বে বীরশ্রী ইউনিয়নের সুপ্রাকান্দি এলাকায় প্রায় ১২০ ফুট বেড়িবাঁধ নির্মাণ করেছেন এলাকাবাসী।
সেমন আহমদ জানান, পানি উন্নয়ন বোর্ডের আশায় থাকলে এলাকাবাসীকে পানিতে ডুবতে হবে। তাই এ উদ্যোগ নিয়েছি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাব্বীর আহমদ জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বেড়িবাঁধ নির্মাণ ও মেরামত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। |
|
 |
|
|
নাঙ্গলকোটে ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবকহীন
মো. আলাউদ্দিন, কুমিল্লা : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার অন্ততঃ ১২টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অভিভাবক অর্থাৎ অধ্যক্ষ ও প্রধান শিক্ষকহীন অবস্থায় চলছে। ফলে পাঠদানের পাশাপাশি প্রশাসনিক কাজ হচ্ছে মারাত্মকভাবে ব্যাহত। এনিয়ে এলাকাবাসীর মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
অধ্যক্ষ ও প্রধান শিক্ষকবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল ডিগ্রি কলেজ, হোমনাবাদ আদর্শ কলেজ, ধাতিশ্বর স্কুল এন্ড কলেজ, এ. আর মডেল উচ্চ বিদ্যালয়, শিশু কল্যাণ জুনিয়র স্কুল, ইসলামপুর উচ্চ বিদ্যালয়, হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয়, সোন্দাইল উচ্চ বিদ্যালয়, মনোয়ারা মাহমুদা বালিকা মাদ্রাসা, ঢালুয়া রহমানিয়া মাদ্রাসা, মেরকট মাদ্রাসা ও হেসাখাল ইসলামিয়া মাদ্রাসা।
উপজেলা সদরের ৫টি সহ এই ১২টি শিক্ষা প্রতিষ্ঠান চলছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রধান শিক্ষক দিয়ে। কখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগ করা হবে তা কারো জানা নেই। স্থানীয় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব না দেয়ায় জটিলতা দিন দিন প্রকট আকার ধারণ করছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
সাধারণ কাউন্সিলর পদে বর্তমান কাউন্সিলরসহ ১৮ জনের মনোনয়নপত্র বাতিল
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে এক বর্তমান কাউন্সিলরসহ ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাইকালে বাতিল হয়েছে।
১৬ মে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আলমপুরে বিভাগীয় সম্মেলন কেন্দ্রে এ বাছাই অনুষ্ঠিত হয়। এসময় রিটার্নিং অফিসার এস. এস আজহারুল হক, পুলিশ ও বাংলাদেশ ব্যাংক প্রতিনিধি, প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঋণ খেলাপির দায়ে বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল করা হয়।
সর্বমোট ১শ ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইকালে মনোনয়নপত্র বাতিলের পর ১শ ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতায় থাকলেন।
যাদের মনোনয়পত্র বাতিল হয়েছে তারা হলেন ১ নম্বর ওয়ার্ডে আজিজুল হক মানিক (বর্তমান কাউন্সিলর ও ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক জালালাবাদ), ৩ নম্বর ওয়ার্ডে এসএম আবজাদ হোসেন ও আবদুর রব হাজারী, ৫ নম্বর ওয়ার্ডে মো. রিমাদ আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে আফতাব হোসেন খান, ১০ নম্বর ওয়ার্ডে মো. মোস্তফা কামাল, ১১ নম্বর ওয়ার্ডে সহিদুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শামসুল আলম, মো. সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে মো. সাহেদ ও মো. সালমান চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ডে এসএম শওকত আমিন ও মো. আবদুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ দিদার হোসেন, ২৪ নম্বর ওয়ার্ডে সোহেল আহমদ এবং ২৬ নম্বর ওয়ার্ডে মো. বাহার উদ্দিন ও মো. আমিরুল ইসলাম।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার রাশেদুল ইসলাম জানান, ১ নম্বর ওয়ার্ডের আজিজুল হক মানিক ঋণ খেলাপি এক ব্যক্তির জামিনদার থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়। |
|
মৌলভীবাজার পৌরবাসীর জন্যে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প শেষ পর্যায়ে
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার পৌর এলাকার প্রায় দেড়লাখ নাগরিককে শতভাগ বিশুদ্ধ ও আর্সেনিকমুক্ত অর্থাৎ নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে শোধনাগার ও উচ্চ জলাধার নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। আগামী জুন মাসের মধ্যেই এ প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হবে।
এই প্রকল্পের মাধ্যমে মনু নদী থেকে বিশেষ প্রক্রিয়ায় পানি উত্তোলন করে মাতারকাপনে অবস্থিত এই শোধনাগারে পরিশোধিত করে দুটি ওভারহেড ট্যাংকের (উচ্চ জলাধার) মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ করার কথা রয়েছে।
মাঝারি শহর পানি সরবরাহ ও স্যানিটেশন সেক্টর (জিওবি-এডিবি) প্রকল্পের আওতায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে মৌলভীবাজার পৌরসভা ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করছে।
মৌলভীবাজার পৌরসভা বর্তমানে পৌরবাসীর পানির চাহিদার মাত্র ৩০ শতাংশ পূরণ করতে পারছে। তবে ৯০ শতাংশ পৌরবাসীকে শতভাগ নিরাপদ পানি দিতে নতুন করে বসানো হয়েছে ৩৮ কিলোমিটার বিভিন্ন আকারের পাইপ লাইন। এছাড়া আনুষঙ্গিক সকল কাজও সম্পন্ন করা হয়েছে।
|
|
বিস্তারিত পড়ুন
|
|
|
|