সিলেটের প্রথম পূর্ণাঙ্গ অনলাইন পত্রিকা : আনুষ্ঠানিক যাত্রা শুরু ১ আগস্ট ২০১০ : আজ রবিবার 19 মে 2013



দূরদেশ

ব্রিটেনে হেফাজতের সমর্থক ও অর্থ যোগানদাতাদের চিহ্নিত করার দাবি

altলন্ডন প্রতিনিধি : বাংলাদেশে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও আফগানপন্থী হেফাজতে ইসলামের কার্যক্রম বন্ধের দাবিতে ব্রিটেনের নিউপোর্ট আওয়ামী লীগ সমাবেশ করেছে।

১৩ মে রাতে কোহিনূর রেস্টুরেন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ তাহির উল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সঞ্চালনায় সমাবেশের শুরুতে সাভার ট্রাজেডিতে নিহত গার্মেন্টস শ্রমিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশে নিউপোর্ট শ্রমিক লীগের সভাপতি জিলু মিয়া রানা প্লাজায় নিহত শ্রমিকদের পরিবারের ক্ষতিপূরণ ও দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া শ্রমিকদের পুনর্বাসনের দাবি জানান।

নিউপোর্ট আওয়ামী লীগের সহসভাপতি মনসুর মিয়া বলেন, আফগানপন্থী হেফাজতে ইসলামের কার্যক্রম বন্ধ এবং যারা হেফাজতে ইসলামের ব্যানারে জাতীয় সম্পদের ক্ষতিসাধন করেছে ও পবিত্র কোনআন পুড়িয়েছে তাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করতে হবে।

বিস্তারিত পড়ুন
 

লন্ডনের আফতাব আলী পার্কের সমাবেশে যোগদাকারীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

শেখ বদরুল হক, কার্ডিফ (ব্রিটেন) : ব্রিটেনের দি ইন্টারন্যাশনাল ক্রাইম সাপোর্ট ফোরাম বাংলাদেশ ইন ইউকের আহ্বানে অতিসম্প্রতি অনুষ্ঠিত মহাসমাবেশে অংশগ্রহণকারীদের পুনর্মিমলনী ১২ মে কার্ডিফের বু গার্লিক রেস্ট্রুরেন্টে অনুষ্ঠিত হয়।

ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আহমদ মকিসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. এ মালিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ সভাপতি সাইফুল ইসলাম নজরুল, এস. এ রায়হান মধু, গোলাম মর্তুজা, লিয়াকত আলী, মলি¬ক মোসাদ্দেক আহমদ, হারুন তালুকদার, নূরুল আলম চুনু, ছালিক মিয়া, বদর চৌধুরী বদর, শেখ মো. আনোয়ার, সেলিম আহমদ, আসাদ মিয়া, লিলু মিয়া, জাহির উদ্দিন আলী, আবুল কালাম মুমিন, নোমান চৌধুরী, রকিবুর রহমান, এ. বি রুমেল, আলমগীর আলম, আবুল কালাম, বাহাউদ্দিন, পাপলু জুয়েল মিয়া প্রমুখ।

পুনর্মিলনী অনুষ্ঠানে বাংলাদেশে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়।

 

গ্রেটার মৌলভীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের ফান্ড রেইজিং চ্যারিটি ইভেন্ট

altআর্তমানবতার সেবা ও সমাজ উন্নয়নে একঝাঁক প্রতিশ্রুতিশীল যুবকের উদ্যোগে প্রতিষ্ঠিত গ্রেটার মৌলভীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ফান্ড রেইজিং চ্যারিটি ইভেন্ট সম্পন্ন হয়েছ।

১৩ মে সোমবার লন্ডনের ক্যামডেনের টাউন হলে বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গ্রেটার লন্ডন ছাড়াও কার্ডিফ, ওয়েলস, বার্মিংহাম, স্কটল্যান্ড ও নিউপোর্টসহ বিভিন্ন শহর থেকে আসা পাঁচশতাধিক লোকের উপস্থিতিতে এই ইভেন্টের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মামুন আলমের সভাপতিত্বে এবং চ্যারিটি অর্গানাইজাইর এ. এম ইয়াহিয়া ও অর্গানাইজার মো. খায়রুল সাঈদের যৌথ পরিচালনায় অন্ষ্ঠুানে স্বাগত বক্তব্য রাখেন এর অন্যতম প্রতিষ্ঠাতা সৈয়দ সাজ্জাদ হাবিব।

বিস্তারিত পড়ুন
 

কামারুজ্জামানের ফাঁসির রায়ে জাস্টিস ফর জেনোসাইডের আনন্দ সমাবেশ

শেখ এম. এ সালাম, নিউপোর্ট (ব্রিটেন) : যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায়ে ব্রিটেনের নিউপোর্টে ৯ই মে রাত ১টায় জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার উদ্যোগে আনন্দ সমাবেশের আয়োজন করা হয়।

altনিউপোর্ট আওয়ামী লীগের সভাপতি শেখ মো. তাহির উল্ল্যাহর সভাপতিত্বে ও নিউপোর্ট যুবলীগের সহ সভাপতি শাহ মো. শফি কাদিরের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার মনসুর আহমদ মকিস। প্রধান বক্তা ছিলেন ডেপুটি কনভেনার মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান মানিক। বিশেষ অতিথি ছিলেন সোয়ানসি আওয়ামী লীগের সভাপতি মো. রকিব মিয়া, সহ সভাপতি হাবিবুর রহমান মকবুল, নিউপোর্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ওয়েলস আওয়ামী লীগের আইন সম্পাদক হারুন তালুকদার, প্রজন্ম ৭১-এর সভাপতি বেলায়েত হোসেন খান, নিউপোর্ট যুবলীগের সভাপতি মুহিবুর রহমান মুহিব, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের নিউপোর্ট শাখার কনভেনার মুক্তিযোদ্ধা আব্দুল মন্নাফ, মেম্বারশিপ সেক্রেটারি এম. এ রউফ, সোয়ানসি যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, আনহার মিয়া, রহুল আমিন, সিতাব আলী, নজরুল ইসলাম, মনসুর মিয়া, আব্দুল হক, মকলিছ মিয়া, জিলু মিয়া, আব্দুল হামিদ মকসুদ, রাশিদ আহমদ, জয়নাল আহমদ, গিয়াস উদ্দিন, আশরাফুল ইসলাম, মোসাদ্দেক আহমদ, শাহীন আহমদ, আবুল কালাম, এম. এ গফুর, বদরুল হক, শাকিল আহমদ, এম. এ সালাম, আব্দুল কাইয়ুম, আলম হোসেন, রকিবুর রহমান, মুহিত মিয়া, সেলিম চৌধুরী, জহির আলী, মামুন আলম ও সাব্বির হোসেন।

বিস্তারিত পড়ুন
 

নিউইর্য়কে মিছিল-সমাবেশে কামারুজ্জামানের ফাঁসির রায় প্রত্যাখ্যান

মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের আদেশ প্রত্যাখ্যান করে নিউইর্য়কে কোয়ালিশন অফ বাংলাদেশ আমেরিকানস এসোসিয়েশন (কোব্বা) মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

৯ মে নিউইর্য়কের ব্রুকলিন ম্যাকডোনাল্ড ও চার্চ এভিনিউতে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল শেষে গ্রিন হাউস রেস্টুরেন্টে সমাবেশ অনুষ্ঠিত হয়।

altএতে বক্তারা বলেন, সম্পূর্ণ মিথ্যার উপর এই মামলাটির রায় দিয়েছেন আদালত। ১৯৭১ সালে কামারুজ্জামান ছিলেন একজন তরুণ। ন্যুরেমবার্গ থেকে শুরু করে এ পর্যন্ত যুদ্ধপরাধ বা মানবতাবিরোধী অপরাধের যত বিচার হয়েছে তার কোথাও এরকম একজন তরুণকে বিচারের মুখোমুখি করা হয়নি। কামারুজ্জামানের বিরুদ্ধে ফাঁসির আদেশ পর্যালোচনা করলে সহজেই বুঝা যায় আদালত সরকারের ফরমায়েশী রায় দিয়েছেন।

বিশিষ্ট ব্যবসায়ী মাহবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আবু সামীহাহ সিরাজুল ইসলাম, অর্থনীতিবিদ ড. শওকত আলী, প্রগ্রেসিভ ফোরামের উপদেষ্টা অধ্যাপক কাজী মুহাম্মদ ইসমাঈল, কমিউনিটি এক্টিভিস্ট প্রগ্রেসিভ ফোরামের সভাপতি অধ্যাপক নূরুল ইসলাম, ব্যবসায়ী আমিনুর রসুল জামশেদ, রাজনীতিবিদ ইলিয়াস আহমেদ মাস্টার, হেলাল উদ্দিন, আবুল হাশেম শাহাদাৎ, রফিকুল মাওলা, ওলামা ফেডারেশনের নেতা মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা সিহাবুদ্দিন, মাওলানা নায়েব আলী, মাওলানা দিদারুল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল্লাহ বেলাল। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জুনায়েদ আহমেদ।

 

ঢাকায় হেফাজতে ইসলামের কর্মসূচিতে নিহতদের জন্যে যুক্তরাষ্ট্রে দোয়া

ঢাকার মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি চলাকালে নিহতদের রূহের মাগফেরাত কামনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কোরান খতম ও দোয়া মোনজাত অনুষ্ঠিত হয়েছে।

৮ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটস সংলগ্ন উডসাইডের ফাতেমা মসজিদে নিউইয়র্কের ইমাম ও উলামাগণ এর আয়োজন করেন।

মোনাজাতের আগে সংক্ষিপ্ত আলোচনায় মাওলানা মহিবুর রহমান বলেন, গভীর রাতে ঘুমন্ত ও জিকিররত ধর্মপ্রাণ মানুষের উপর হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে, তারা বাংলাদেশে ইসলাম ধর্মকে মুছে দিতে চায়।

জাতিসংঘ ও আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশে সাধারণ মানুষের কোন নিরাপত্তা নেই। প্রতিনিয়ত সরকারি বাহিনী আলেম উলামা ও সাধারণ মানুষকে হত্যা করছে।

মুফতি রুহুল আমীনের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মুফতি আব্দুল মালেক, মাওলানা ইয়ামিন, ইমাম জাকারিযা মাহমুদ, মাওলানা রফিক আহমেদ, হাফিজ মুজাহিদুল ইসলাম, হাফিজ রফিকুল ইসলাম, মুফতি লুৎফুর রহমান ক্বাসিমী, মাওলানা আবু সুফিযান, মাওলানা শাহজাহান, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা রশিদ আহমদ, মাওলানা ইউসুফ ও মাওলানা আনাসসহ নিউ ইয়র্কের শতাধিক শীর্ষ আলেম।

 

দুবাইতে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজ উদ্দিন সংবর্ধিত

altলুৎফুর রহমান, দুবাই : সিলেট বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিনকে দুবাইতে সংবর্ধনা দেয়া হয়েছে।

প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদ ১০ মে শুক্রবার দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই সংবর্ধনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল করিম। সংগঠনের নির্বাহী সম্পাদক আব্দুল আজিজ সেলিমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ বিজনেস কাউন্সিল আমিরাতের সভাপতি মাহতাবুর রহমান নাসের। মাওলানা আব্দুস শহিদের কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ. এম আব্দুল্লাহ, মাসিক মুকুলের সম্পাদকমণ্ডলীর সভাপতি ফয়সল আহমদ ও প্রবাসী বড়লেখা সমাজকল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলু প্রমুখ।

সংবর্ধনার জবাবে মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন প্রবাসীদেরকে দেশের অগ্রযাত্রায় আরো কাজ করতে আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা এক্সপ্রেস সম্পাদক হারুন আকবর, মাসিক মুকুল সম্পাদক লুৎফুর রহমান, সংস্কৃতিকর্মী তুষার মুহিব প্রমুখ।

 

যুক্তরাজ্য ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত ॥ কমিটি গঠন

altলন্ডন প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার সম্মেলনকে সামনে রেখে ৭ মে বিকালে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তামিম আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন লন্ডন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, অন্যতম নেতা শাহদাত হোসেন জয়, শিহাব উদ্দিন, মিঠু শাহ আখন্দ, খায়রুল ইসলাম, এম. এ নুরুল আমিন, সোয়েব আহমদ, ইসা আলম, সৈয়দ মারুফ আহমদ, রুবেল আহমদ, শহিদুল ইসলাম, নুরুল রুবেল, হাসিবুর রহমান, খালেদ আহমেদ শাহীন, শাহ ফয়জুর রহমান, ফখরুল কামাল জুয়েল, এম. এ জাকির, রাকিব, তারেক, আবুল ফয়েজ, ওসমান মিয়া প্রমুখ।

সভায় আগামী ২৬ মে সম্মেলনের তারিখ নির্ধারিত হয়। এ জন্যে তামিম আহমদকে আহ্বায়ক ও সজীব ভূঁইয়াকে সদস্য সচিব করে সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

 

যেখানেই উগ্রবাদ-বর্ণবাদ সেখানেই প্রতিরোধ ॥ আলতাব আলী দিবসে অঙ্গীকার

altলন্ডন প্রতিনিধি : ব্রিটেনে ৩৫তম শহীদ আলতাব আলী দিবসে অঙ্গীকার করা হয়েছে, যেখানেই উগ্রবাদ-বর্ণবাদ মাথাচারা দেবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আরো বলেছেন, উগ্রবাদ-বর্ণবাদ মানবতার শত্রু। ব্রিটেনের বহুজাতিক সমাজে বর্ণবাদের কোন স্থান নেই।

তারা বলেন, আলতাব আলী জীবন দিয়ে প্রমাণ করে গেছেন বৃটেনে বর্ণবাদ থাকতে পারে না। ইস্ট লন্ডন থেকে বর্ণবাদীরা বিতারিত হলেও নতুন করে উগ্রবাদের আবির্ভাব ঘটেছে। তাই ধর্মবর্র্ণ নির্বিশেষে সকলকে বর্ণবাদের ন্যায় উগ্রবাদ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

৪ লন্ডন সময় বিকেল ৪টায় পূর্বলন্ডনের হোয়াইট চ্যাপল হাইস্ট্রিটের আলতাব আলী পার্কের শহীদ মিনারে আলতাব আলী ফাউন্ডেশন এই আলোচনা সভার আয়োজন করে।

বিস্তারিত পড়ুন
 

সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতিকে হিথ্রো বিমান বন্দরে উষ্ণ সংবর্ধনা

লন্ডন প্রতিনিধি : সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদারকে হিথ্রো বিমান বন্দরে যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ স্বাগত জানিয়েছেন।

১ মে রাহাত তরফদার হিথ্রো বিমান বন্দরে পৌঁছালে সেখানে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ  সম্পাদক আনোয়ারুজ্জামন চৌধুরী, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম শামীম, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী সুহেল, লন্ডন মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তারেক আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ, সাধারণ সম্পাদক ঝলক পাল, লন্ডন মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ শাহীন, সাংগঠনিক সম্পাদক ফখরুল কামাল জুয়েল, জুয়েল আহমদ ও নাজমুল ইসলামসহ ইউকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বিপুল সংখ্যক নেতকির্মী।

লন্ডনে অবস্থানকালে রাহাত তরফদার ছাত্রলীগ ও যুবলীগ আয়োজিত কয়েকটি সভায় বক্তব্য রাখবেন।

 
আরো খবর...
<< শুরু < পূববর্তী 1 2 3 4 5 পরবর্তী > শেষ >>

JPAGE_CURRENT_OF_TOTAL

সবিশেষ


  • সামুদ্রিক ঘূর্ণিঝড় 'মহাসেন' শেষপর্যন্ত দুর্বল হয়েই ১৬ মে বৃহস্পতিবার বাংলাদেশ অতিক্রম করেছে। এতে আশংকা অনুযায়ী ক্ষয়ক্ষতি হয়নি। মারা গেছে ১৫ থেকে ২০ জন। উপকূলীয় অঞ্চলে দ্রুত স্বাভাবিক অবস্থ ফিরে আসছে। চালু হয়েছে চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর ও কক্সবাজার বিমান বন্.....

অনলাইন সংযোগ 65983+

PL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software SolutionPL Software Solution
mod_vvisit_counterআজ191
mod_vvisit_counterগতকাল343
mod_vvisit_counterএসপ্তাহ191
mod_vvisit_counterগতসপ্তাহ3222
mod_vvisit_counterএমাস8656
mod_vvisit_counterগতমাস10758
mod_vvisit_counterমোট330107

২০১৩ পাঠজরিপ 2541+

ছন্দকথা

  

পরিচালনা পরিষদ : আল-আজাদ, রনক আহমদ চৌধুরী, মো. আরজু হোসেন, বশির আহমদ জুয়েল, কাসমির রেজা, সুরঞ্জিত বর্মণ ও মঈন উদ্দিন আহমদ খোকন।
সম্পাদক : আল-আজাদ, মোবাইল নম্বর : +৮৮০১৭১১৩৩৫২৫০। তথ্য-প্রযুক্তি সমন্বয়ক : শাহাবুদ্দিন শুভ, মোবাইল নম্বর : +৮৮০১৭১৬১৫৯২৮০।

Copyright : Bangla Media Group Email : bnewsup@gmail.com Web : www.banglanewsupdate.com  

 

Powered by PL Software Solution.